Kamol Katha

কমল কথা

ব্রেকিং রবিবার, ১৩ জুলাই ২০২৬
২২ বছর পর উপপ্রধানমন্ত্রী পাবে দেশ? দুই নাম নিয়ে জল্পনা | Kamol Katha
রাজনীতি ব্রেকিং

২২ বছর পর উপপ্রধানমন্ত্রী পাবে দেশ? দুই নাম নিয়ে জল্পনা

২২ বছর পর উপপ্রধানমন্ত্রী পাবে দেশ? দুই নাম নিয়ে জল্পনা
ভেনেজুয়েলায় মৃত ভারতীয় নাবিক রাকেশ চৌহান।
SS
SS Reporter

তীয় মোদি সরকারের দু’বছর পূর্ণ হতেই জাতীয় রাজনীতির আলোচনার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে মন্ত্রিসভার রদবদল। বিজেপির অতীতের রীতি বলছে, মোদি প্রধানমন্ত্রী হওয়ার দু’বছর পর মন্ত্রিসভায় রদবদল হয়। তাছাড়া নীতীন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর পাঁচমাস কেটে গেলেও তাঁর নতুন ‘টিম’ তৈরি হয়নি। অর্থাৎ একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং বিজেপির সংগঠনে রবদল আসন্ন।

আডবানীর পর মনমোহন সিংয়ের ১০ বছর এবং মোদির ১২ বছরের শাসনকালে কোনও উপপ্রধানমন্ত্রী দেশে ছিলেন না। কিন্তু শোনা যাচ্ছে, বিজেপি আবার উপপ্রধানমন্ত্রী নিয়োগ করার কথা ভাবছে। এবং দু’জনের নাম নিয়ে ভাবনা চিন্তা চলছে।

আরও পড়ুন: বিজেপি সূত্র বলছে, এবার মন্ত্রিসভার রদবদল এবং বিজেপির সাংগঠনিক রদবদল দুটো হবে একে অপরের সঙ্গে সাযুজ্য বজায় রেখে। অর্থাৎ মন্ত্রিসভা থেকে কিছু মুখ আসবেন সংগঠনে। আবার মন্ত্রিসভায় কিছু নতুন মুখকে সুযোগ দেওয়া হবে। কিছু পুরনো নেতাকে ছুটিও দিয়ে দেওয়া হতে পারে। সব মিলিয়ে অন্তত ৭-৮ জন সাংসদ নতুন করে মন্ত্রী হতে পারেন। প্রত্যাশিতভাবেই মন্ত্রিসভার একাধিক সদস্যের উপর ছাঁটাইয়ের খাঁড়া ঝুলছে। মোদি মন্ত্রিসভায় নতুন মুখ কারা হতে পারেন? জোট সমীকরণ কীভাবে বজায় রাখবেন মোদি-শাহরা এসব নিয়ে বিস্তর জল্পনা চলছে।

সম্পর্কিত সংবাদ

রাজনীতি

হৃদপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক গায়েব! ভেনেজুয়েলায় মৃত ভারতীয় নাবিকের দেহ ফিরতেই তদন্তের দাবি

গত মে মাসে ভেনেজুয়েলায় মৃত্যু হয়েছিল ৩৩ বছরের ভারতীয় নাবিক রাকেশ চৌহানের। মৃত্যুর একমাস পর সম্প্রতি সেই দেহ ফিরেছে পরিবারের কাছে। বাড়ির ছেলের দেহ দেখার পর স্তম্ভিত মৃতের...